দিয়াবাড়িতে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২০, ১২:৪৯আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৪:৩৩

বন্দুকযুদ্ধ রাজধানীর দিয়াবাড়িতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। র‍্যাব জানিয়েছে, তারা মাদক ব্যবসায়ী। নিহতরা হলো, ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে র‌্যাব-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, দিয়াবাড়ি এলাকায় রাত আড়াইটার দিকে র‌্যাবের চেকপোস্ট দিয়ে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে যাওয়ার সময় র‌্যাব তাদের থামার নির্দেশ দেয়। তারা না থেমে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। তখন র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে তারা দু’জন গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং তিনটি মোবাইল ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা কামরুজ্জামান জানান, নরসিংদীর রায়পুরার ভেলুয়ারচর এলাকার সুলতান মিয়ার ছেলে ইব্রাহিম খলিল। ভোলার চরফ্যাশনের বক্কারপুরের ওয়াদুদ মাতাব্বরের ছেলে ওমর ফারুক। তারা দু’জনই টঙ্গির দত্তপাড়ায় থাকতেন। ইব্রাহিম ছিলেন মাদকের ডিলার। তার সহযোগী ছিলেন ওমর ফারুক। রাজধানীর বিভিন্ন থানায় দু’জনের নামে একাধিক মামলা রয়েছে।

/আরজে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম