১৩৯ দিন পর শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে বিচার কাজ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১০:৫৮আপডেট : ১২ আগস্ট ২০২০, ১২:২৫

হাইকোর্ট
করোনা পরিস্থিতিতে সরকারি, সাপ্তাহিক ও অন্যান্য ছুটি মিলিয়ে ১৩৯ দিন পর শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ১৮টি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের আগে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে হাইকোর্টের ১৮টি বেঞ্চে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কার্য পরিচালনা করছেন বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শেখ আবদুল আউয়াল, বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি এএসএম আব্দুল মোবিন, বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলম, বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি খুরশীদ আলম সরকার, বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

করোনা পরিস্থিতির জন্য ২৬ মার্চ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটিসহ বিভিন্ন ছুটিতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম থেমে যায়। এরপর ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ এর গেজেট প্রকাশ করে সরকার। পরে এটিকে আইনে রূপান্তর করা হয়। পরে ভার্চুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্টের বিচার কার্য পরিচালনার প্রয়োজন অনুসারে বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল ৩৫ বেঞ্চের পাশাপাশি শারীরিক উপস্থিতিতে হাইকোর্টের ১৮টি বেঞ্চে বিচার কাজ পরিচালনায় নতুন করে উদ্যোগী হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রশাসন।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান