মিক্সার মেশিনে লুকিয়ে আনা ৩ কেজি ৭০০ গ্রাম সোনাসহ যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২০, ১৬:৩৫আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৬:৩৫

সোনার বারসহ আটক আলমাস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিক্সার মেশিনে লুকিয়ে আনা ৩ কেজি ৭০০ গ্রাম সোনাসহ মো. আলমাস নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে দুবাই থেকে আসা ওই যাত্রীকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সোলাইমান হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের বি শিফট কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী মো. আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভিতরে থাকা ২টি মিক্সার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা।'

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী