হাইকোর্টের রুল জারি

করোনাকালে বেসরকারি স্কুলে অনলাইন ক্লাসের ফি আদায় কেন অবৈধ হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৮:০৭আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৮:০৮

হাইকোর্ট করোনাকালীন সময়ে পূর্বের নির্ধারিত ফি অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক, আসিফ বিন আনওয়ার ও তানভির কাদের। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।
পরে ব্যারিস্টার অনীক আর হক জানান, বেসরকারি বিদ্যালয়গুলোর প্রাক কোভিড-১৯ সময়ে প্রযোজ্য ফি কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে আদালত রুল জারি করছেন।
তিনি আরও বলেন, আদালত স্কুলগুলোকে কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায়যোগ্য ফি বিষয়ে তিন মাসের মধ্যে একটি পরিকল্পনাসূচি প্রস্তুত করে তা সরকারের কাছে প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।
এর আগে কোভিড-১৯ পূর্ববর্তী নির্ধারিত ফি কোভিড-১৯ চলাকালে আদায় করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার তানভীর কাদেরসহ দুজন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করলেন আদালত।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান