সাগরে চার দিন ধরে ভাসতে থাকা জেলেদের উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ১৬:৫০আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৪৬

সাগরে চার দিন ধরে ভাসতে থাকা জেলেদের উদ্ধার নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গোপসাগরে চারদিন ধরে ভেসে থাকা নৌকা থেকে ২০ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড পূর্ব জোনের সদস্যরা তাদের উদ্ধার করে।

কোস্টগার্ডের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, কুতুবদিয়া থেকে ১২ নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার নৌকার (এফভি রায়হান) রাডার ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে চার দিন ধরে সাগরে ভাসতে থাকে। কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ সোনাদিয়া সেখান থেকে নৌকাসহ ২০ জেলেকে উদ্ধার করে। পরে তাদের কোস্টগার্ড কুতুবদিয়া অফিসে নিয়ে আসা হয়।

জেলেরা কোস্টগার্ডকে জানায়, গত ২৩ আগস্ট মাছ ধরার উদ্দেশে তারা কক্সবাজার থেকে সমুদ্রে গিয়েছিল। এরপর রাডার ভেঙে যাওয়ায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে। উদ্ধারের পর মাছ ধরার নৌকাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।

/জেইউ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান