জরুরি নম্বরে কল, হাওরে হারিয়ে যাওয়া ৭ পর্যটক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৫:৫০আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৫:৫২

জরুরি সেবা ৯৯৯ জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোনে ব্রাহ্মণবাড়িয়ার ছাতল পাড়া হাওরে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া সাত তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘রবিবার একটি ট্রলারে উঠে সাত তরুণ-তরুণী দিনব্যাপী হাওরে ঘুরতে থাকে। তাদের ট্রলার ফেরার সময় পথ হারিয়ে ফেলে। এরপর রাতে তারা ৯৯৯ এ ফোন দেয়। ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ছাতলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের উদ্ধার করে।’
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, রবিবার (৩০ আগস্ট) রাত আটটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রায়হান (৩০) নামে একজন কলার ফোন করে জানান, এক তরুণীসহ তারা সাতজন বন্ধু ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ঢাকা থেকে তারা মোটরবাইক যোগে কিশোরগঞ্জের নিকলি হাওর ভ্রমণের উদ্দেশে রওনা দেন। নিকলি পৌঁছে তারা একটি ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে তাতে মোটরবাইকসহ উঠে পড়েন। এরপর তারা সারাদিন নিকলি হাওর এরপর মিঠামইন ভ্রমণ করেন। বিকেল পার হয়ে সন্ধ্যা নেমে আসার আগে তারা ফিরতি পথে রওনা দেন। এক পর্যায়ে অন্ধকার ঘনিয়ে আসলে তারা দিক হারিয়ে ফেলেন। বিশাল হাওরে পথ হারিয়ে তারা এদিক-সেদিক ঘুরতে থাকেন। এদিকে সন্ধ্যা পার হয়ে রাত ঘনিয়ে এসেছে। আশপাশে কোনও জেলে নৌকাও সে সময় তাদের চোখে পড়েনি। শেষে উপায়ন্তর না দেখে ৯৯৯ এ ফোন করেন। কিন্তু কলার তার সঠিক অবস্থান জানাতে পারছিলেন না। এক পর্যায়ে ৯৯৯ এর পরামর্শে কলার তার ফোনের জিপিএস অন করেন এবং গুগল ম্যাপের সাহায্যে অবস্থান জানান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ছাতল পাড়া হাওড়।
৯৯৯ তাৎক্ষনিক ভাবে কলারের সঙ্গে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডিউটি অফিসারের ও পরে ছাতল পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে আইসির কথা বলিয়ে দেয়। পরে উদ্ধারকারী দল একটি বোট যোগে রওনা দেয়। রাত নয়টায় ছাতল পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর রঞ্জন কুমার বোস ৯৯৯ কে ফোনে জানান তারা পথ হারানো তরুণ পর্যটকদের পথ দেখিয়ে তীরে নিয়ে এসেছেন।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম