দুদকের মামলায় রমজান ও তার স্ত্রীর আগাম জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৮

সুপ্রিম কোর্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. রমজান আলী ও তার স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরাকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন খারিজ করে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রমজান আলী ও তার স্ত্রীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এএম আমিন উদ্দিন।

এর আগে গত ১৬ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন। পরে ওই মামলায় রমজান ও তার স্ত্রী হাইকোর্টে জামিন আবেদন করেন। জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২০ আগস্ট হাইকোর্ট বিভাগ ওই দম্পতিকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। এরপর ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় দুদক।

প্রসঙ্গত, রমজান আলীর বিরুদ্ধে করা মামলায় ২ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরার বিরুদ্ধে এক কোটি ৮৫ লাখ ৮ হাজার ৬৫৬ টাকার অবৈধ সম্পদের মালিকানা আছে বলে অভিযোগ রয়েছে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম