নারীসহ আটকের পর সাংবাদিক প্লাবনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৩০

চাঁপাইনবাবগঞ্জে মোবারকপুর ইউপি চেয়ারম্যান জেল হাজতে অনৈতিক কাজের অভিযোগে এক নারীসহ সাংবাদিক রেজাউল করিম প্লাবনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদের পর প্লাবনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারী ও তার স্বামী প্লাবনের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।
ওসি কাজী ওয়াজেদ আলী জানান, পল্লবী থানাধীন বারানটেক এলাকার একটি বাসায় অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে বলে থানা পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। খবর পেয়ে পল্লবী থানা পুলিশের একটি দল ওই বাসায় যায়। প্রায় আধঘণ্টা পর একজন গৃহকর্মী দরজা খুলে দেয়। পুলিশ সদস্যরা বাসায় আর কেউ আছে কিনা জিজ্ঞাসা করলে ওই গৃহকর্মী ভেতরে কেউ নেই বলে জানায়। কিন্তু পুলিশ বাসার ভেতরে আরও লোকজনের উপস্থিতির বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে প্লাবন ও এক নারীকে পায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়।
পুলিশ জানায়, ওই নারী প্লাবনকে তার আত্মীয় বলে পরিচয় দিয়েছেন। ওই নারীর স্বামীও প্লাবনকে চেনেন। তবে তার স্বামী বলেছেন, প্লাবন তাদের পরিচিত হলেও তার অবর্তমানে বাসায় আসার কথা নয়।
এদিকে প্লাবনের সহকর্মীরা জানিয়েছেন, এক সহকর্মীকে বিয়ের নামে প্রতারণা ও ভ্রূণ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। সাজিদা ইসলাম পারুল নামে এক নারী সাংবাদিক ওই মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় প্লাবন পলাতক আসামি বলে জানা গেছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম