ভাটারায় ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৬

লাশ

রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আসাদুল ইসলাম (২৪) ও খায়রুল ইসলাম (২৬) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

শরিফুল ইসলাম নামে এক শ্রমিক জানান, আসাদুল ও খায়রুল দু’জনে সম্পর্কের চাচাতো ভাই। তারা ১৪ তলা নির্মাণাধীন ভবনের ৯ তালার বাইরের অংশে মাচাংয়ে দাঁড়িয়ে পলেস্তারের কাজ করছিলেন। হঠাৎ মাচাং ছিড়ে দুজন নিচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় দু’জনকে উদ্ধার করে বেলা সোয়া ১১ টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে  রাখা হয়েছে। আসাদুল ও খায়রুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চারু রূপনগর গ্রামে।

/এআইবি/ আরজে/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম