মানবাধিকার কমিশনের তথ্য ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৫০

গ্রেফতার জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইটের তথ্য ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়। আসামিরা জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েব সাইটের তথ্য নিজেদের ওয়েবসাইটে যুক্ত করে এই প্রতারণা করে বলে জানিয়েছেন কমিশনের উপপরিচালক এম. রবিউল ইসলাম।

তিনি বলেন, ‘আসামিরা জাতীয় মানবাধিকার কাউন্সিল নাম দিয়ে হুবহু জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েব সাইটের প্রায় সব তথ্য নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। এবং ১৪৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেই ওয়েবসাইটে প্রকাশ করে। সাধারণ মানুষ এতে প্রতারিত হয়।’

গত ৯ সেপ্টেম্বর জাতীয় মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ফরিদ উদ্দিন ফরিদসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় ১৫ সেপ্টেম্বর ফরিদসহ কাউন্সিলের ছয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কাজী শরিফুল ইসলাম।

/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম