কক্সবাজারের এসপিকে রাজশাহীতে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশেষে কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে রাজশাহী জেলার এসপি হিসেবে বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার স্থলে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়াও পুলিশের আরও ৪ শীর্ষ কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
খুলনা মহানগর পুলিশের কমিশনার খন্দকার লুৎফল কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল ডিআইজি মো. মাসুদুর রহমান ভুইয়াকে খুলনা মহানগর পুলিশ কমিশনার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহের পুলিশ সুপার এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহকে ডিএমপির উপ কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম