আদালতে জবানবন্দি দিলেন সেই মাদ্রাসা শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:২৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

আদালতে জবানবন্দি দিলেন সেই মাদ্রাসা শিক্ষক সাভারের আশুলিয়ায় মধুপুর এলাকায় জাবালে নুর মাদ্রাসার শিক্ষার্থী রাকিবুল ইসলামকে মারধর করার অভিযোগে শিক্ষক ইব্রাহীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহসানের আদালত জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ার কবির বাবুল এ তথ্য জানান।
তিনি জানান, এদিন ইব্রাহীমকে আদালতে হাজির করে আশুলিয়া থানা পুলিশ। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জবানবন্দিতে আসামি ইব্রাহীম বলেন, ছাত্র রাকিবুল ইসলাম দুষ্ট প্রকৃতির। সে ইতোমধ্যে মাদ্রাসা থেকে দুইবার পালিয়ে গেছে। সে পড়ালেখায় অমনোযোগী ও দুষ্টামি করতো। এর জেরে ১১ সেপ্টেম্বর তাকে হাত-পা বেঁধে মারধর করি। মাহফুজুর রহমান নামে আরেক ছাত্র তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে। তাকেও হাত-পা বেঁধে মারধর করা হয়। ১২ সেপ্টেম্বর রাকিবুলের ফুফু তাকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। ১৪ সেপ্টেম্বর তাদের মারধরের বিষয়টি এলাকার লোকজন জেনে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ সেপ্টেম্বর হাসপাতাল থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।
মারধরের ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আশুলিয়া থানায় একটি মামলা করেন রাকিবুলের বাবা এমদাদুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভির একটি ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার একটি কক্ষে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম হাতে বেত নিয়ে শিশু শিক্ষার্থী রকিবুল ইসলামকে নির্দয়ভাবে পেটাচ্ছে। একপর্যায়ে ওই শিশু শিক্ষকের পা ধরলেও তিনি ক্রমাগত পেটাতে থাকেন। একই সময় পাশেই মাহফুজ নামের অপর শিশু ছাত্রকে মারধরের পর দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

/টিএইচ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে