গাইবান্ধার ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৩

হাইকোর্ট আদালতের রায় বাস্তবায়ন না করায় গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আগামী সাত দিনের মধ্যে তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
এর আগে ২০১৬ সালের ৩১ অক্টোবর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নং কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করেন মো. তৌফিকুল ইসলাম। নির্বাচিত হওয়া সত্ত্বেও তার নামে গেজেট প্রকাশ না করায় ২০১৭ সালে তৌফিকুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন।
ওই রিটের শুনানি নিয়ে ২০১৭ সালের ২৯ অক্টোবর তৌফিকুল ইসলামের নামে গেজেট প্রকাশ ও তার শপথের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করে রায় দেন হাইকোর্ট।
পরে সেই রায়ের বিরুদ্ধে আপিলে আবেদন করেন তৌফিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ শরীফুল ইসলাম। কিন্তু আপিল বিভাগ তার আবেদনটি খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থেকে যায়।
২০১৮ সালের ৩ জুলাই নির্বাচন কমিশন তৌফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং গাইবান্ধার জেলা প্রশাসককে শপথ পড়াতে নির্দেশ দেন।
নির্বাচন কমিশন ও হাইকোর্টের নির্দেশনার পরও দীর্ঘদিন ধরে তাকে শপথ না পড়ানোয় জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন জানান তৌফিকুল ইসলাম। সে আবেদনের শুনানি নিয়ে রুল জারি করলেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম