গৃহপরিচারিকার ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৩:৪৮আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৩:৪৮

গ্রেফতার রাজধানীতে এক গৃহপরিচারিকার ধর্ষণ মামলায় ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তরের সহ-সভাপতি সবুজ আল সাহবাকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, এই অভিযোগের পর ওই নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা ভাবছে ছাত্রলীগ।

ওসি বলেন, ‘সবুজ আল সাহবা ও তার সহযোগী ফাতেমা ঝুমুরকে গ্রেফতার করা হয়েছে। ফাতেমা চিকিৎসার কথা বলে ২৮ সেপ্টেম্বর রাতে এক তরুণীকে সবুজের পশ্চিম মনিপুরের ভাড়া বাসায় নিয়ে আসেন। সবুজ তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রাতভর তাকে আটকে রাখে। এই ঘটনায় ১ অক্টোবর ভুক্তোভোগী মামলা করে। তার পর সবুজ ও ফাতেমাকে গ্রেফতার করা হয়। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে। তরুণী গৃহপরিচারিকার কাজ করে।’

মামলায় অভিযোগে জানা যায়, ২৮ সেপ্টেম্বর দুপুরে ফাতেমা ডাক্তার দেখাবে বলে তরুণীকে নিয়ে বের হয়। এরপর তরুণীকে সবুজের বাসায় নিয়ে যায়। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠায়। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। তখন তরুণী রাজি না হলে বাহির থেকে ফাতেমা দরজা বন্ধ করে দেয়। সবুজ জোর করে তাকে ধর্ষণ করে। ফাতেমা সবুজের কাছ থেকে নিয়ে ভিকটিমকে সকালে ১০ হাজার টাকা দেবে বলে রাতে ওই বাসাতে ঘুমিয়ে পড়ে। ৩০ সেপ্টেম্বর তারা বাসায় চলে যায়। পরে তরুণী বিষয়টি তার স্বজনদের জানায়। এরপর ১ অক্টোবর সকালে সে মামলা করে।

এদিকে, সবুজ আল সাহবা ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উত্তরের সভাপতি মো. ইব্রাহীম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। অভিযুক্ত সবুজকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তাকে বহিষ্কার করা হবে।’

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী