একই দিনে দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২০, ১১:৩০ আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১২:৫৮

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকিরের পর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রবিবার (১১ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বরাবর পদত্যাগপত্র জমা দেন মুরাদ রেজা।

এতে করে বর্তমানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত আছেন শুধু এসএম মুনির। এদিকে আজ সকাল থেকে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

এর আগে সকালে পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। তিনি ২০১০ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মমতাজ উদ্দিন ফকির ২০০১ থেকে ২০০২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৫ সালে তিনি সমিতির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে আইনজীবী নেতাদের সঙ্গে কারাবরণ করেন।

মমতাজ উদ্দিন ফকির ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৮৮ সালের আগস্টে হাইকোর্টের এবং ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগের আইনজীবী হন।

/বিআই/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার দিল্লির বিমানবন্দরে আটক ককরোচ প্রধান অভিজিৎ দিপকে
এবার দিল্লির বিমানবন্দরে আটক ককরোচ প্রধান অভিজিৎ দিপকে
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন কি বিএনপির জন্য চ্যালেঞ্জ?
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন কি বিএনপির জন্য চ্যালেঞ্জ?
সব সময় মন খারাপ থাকে? সাধারণ বিষণ্ণতা আর ডিপ্রেশনের পার্থক্য কী
সব সময় মন খারাপ থাকে? সাধারণ বিষণ্ণতা আর ডিপ্রেশনের পার্থক্য কী
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক