সেই আতর আলী বাধ্যতামূলক অবসরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ০০:৫২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০০:৫২

আতর আলী অসদাচারণের দায়ে সংসদ সচিবালয়ের আলোচিত কর্মচারী আতর আলীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে নিয়ে অসত্য বক্তব্য দেওয়ায় গুরুদণ্ড হিসেবে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে এবং মঙ্গলবার থেকেই তার বাধ্যধমূলক অবসর কার্যকর হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

আদেশে আরও বলা হয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি সম্পর্কে অসত্য বক্তব্য প্রদান করেন পিলিসি অপারেটর মো. আতর আলী। কোনও ব্যক্তির পক্ষে মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে কোনও অসত্য বক্তব্য প্রদান সাংবিধানিক চেতনার পরিপন্থী। তিনি রাষ্ট্রপতি সম্পর্কে অসভ্য বক্তব্য প্রদান করেছেন, যা একজন সরকারি কর্মচারী হিসেবে অনুচিত ও অনভিপ্রেত।

জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০০৫ এর বিধি ৪ (৩) (খ) মোতাবেক তাকে ‘বাধ্যতামূলক অবসর দান (Compulsory retirement)’ দণ্ড প্রদান করা হয়।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি