সাইকেলের জন্য পৃথক লেন চাইলেন বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ২২:৩০আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০১:৪৫

সাইকেলের জন্য পৃথক লেন চাইলেন বিচারপতি পরিবেশবান্ধব হওয়ায় বাইসাইকেলে চড়ে কোর্টে আসার জন্য পৃথক লেন চালুর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ পাশে সাইকেল শেড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই আহ্বান জানান।

একই অনুষ্ঠানে ‘দূষিত না করাই একমাত্র সমাধান’—এই স্লোগানকে সামনে রেখে সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবীরা ‘কাউন্সেল অন সাইকেল’ নামে একটি সংগঠনের যাত্রা শুরু করেন।

বিচারপতি আশরাফুল কামাল বলেন, ‘সাইকেল একটি পরিবেশবান্ধব বাহন। এতে কোনও তেল খরচ হয় না। আমি নিজেও সাইকেলে কোর্টে আসতে চাই। চেষ্টা করছি শিগগিরই একটা সাইকেল কিনে বাসা থেকে কোর্টে আসবো। চাইলে আমরা মাঝে মাঝেই আসতে পারি, তাতে অসুবিধা কী!’

তিনি আরও বলেন, ‘সাইকেলের ব্যবহার করতে পারলে সরকারের জ্বালানি খরচ বাঁচবে। আমাদের (বিচারপতিরা) বাসা থেকে একশ’ গাড়ি যখন কোর্টে আসে তখন কিন্তু একটা যানজটেরও সৃষ্টি হয়। যেটা সামলানো সাংঘাতিক।’

সাইকেলের জন্য পৃথক লেন চাইলেন বিচারপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের মাধ্যমে সরকারের কাছে আলাদা লেনের জন্য আহ্বান জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমি এখনই সড়ক পরিবহন সচিবকে সাইকেলের জন্য আলাদা লেন করার অনুরোধ করবো, কম করে হলেও ঢাকা শহরে সড়কগুলোর কিছু অংশে যেন আলাদা সাইকেলের জন্য লেন করেন। আশা করি এটা করা যাবে। সাইকেলিংয়ের জন্য সব ধরনের সহযোগিতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে করা হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনায় এই সময় আরও বক্তব্য রাখেন ‘কাউন্সেল অন সাইকেল’ সংগঠনের কো-কনভেনার ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, মাহফুজ বিন ইউসুফ, সদস্য ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মেহেদী হাসান, কাজী আক্তার হোসেনসহ অন্যান্য আইনজীবী।

/বিআই/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম