ভূমি আপিল বোর্ড গঠনের দুটি বিধি অবৈধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৯:৪০আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৯:৪০

হাইকোর্ট ভূমি আপিল বোর্ড গঠন সংক্রান্ত বিধিমালা ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) বিধি অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার (৯ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।
পরে ওই আইনজীবী বলেন, ভূমি আপিল বোর্ডের মূল আইনে বলা হয়েছে, ভূমি আপিল বোর্ড তিন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। তারা একসঙ্গে জমি সংক্রান্ত আপিল রিভিউ এবং রিভিশন নিষ্পত্তি করবেন। কিন্তু ভূমি আপিল বোর্ডের ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) বিধিতে রিভিউ এবং রিভিশন বোর্ডের প্রত্যেক সদস্যের কথা আলাদা আলাদা শোনার কথা বলা হয়েছে। যা মূল আইনের পরিপন্থী। এ কারণে আদালত উপরোক্ত দুটি ধারা অবৈধ ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, এর আগে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৬ সালের নভেম্বরে ভূমি আপিল বোর্ড গঠন সংক্রান্ত বিধিমালা ১৯৯০ এর ৩(২) ও ৩(৩) ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দীর্ঘদিন পর সে রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের