জিনের ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২০, ১৬:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৬:১১

গ্রেফতার রমেন হাওলাদার রাজধানীর কদমতলি এলাকা থেকে ইন্টারনেটে প্রতারণা ও পর্নগ্রাফি করার অভিযোগ রমেন হাওলাদার (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ (সিটিটিসি)। তার বিরুদ্ধে জিনের ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম। তিনি জানান, অভিযুক্ত রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমির ঝামেলাসহ বিভিন্ন বিষয়ে জিনের দ্বারা সমাধানের নিশ্চয়তার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করতো। বিশেষ করে মহিলাদেরকে আকৃষ্ট করে কথাবার্তা বলে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতো।

সাইবার অপরাধ তদন্ত বিভাগ বলছে, বিভিন্ন মেয়েদের ছবি ও ভিডিও দিয়ে জিনের ভয়-ভীতি দেখিয়ে এবং ছবি ভাইরাল করার হুমকি দিয়ে বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করতো।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘কয়েকজন ভুক্তভোগী সাইবার অপরাধ তদন্ত বিভাগে অভিযোগ করলে প্রযুক্তি ব্যবহার করে বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। দুপুরে সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদনসহ আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

/এসএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের