বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রনকে বিমান বাহিনীর পতাকা প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ০০:৩৮আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০০:৩৮

বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রনকে বিমান বাহিনীর পতাকা প্রদান বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রনকে বিমান বাহিনীর পতাকা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাহিনীর বিভিন্ন ইউনিট এবং স্কোয়াড্রনকে বিমান বাহিনী পতাকা প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম। পতাকা প্রদানের এই অনুষ্ঠানে মনোজ্ঞ কুচকাওয়াহের আয়োজন করা হয়। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞা।

অনুষ্ঠানে বিমান সদর দফতরকে (ইউনিট) এবং দেশের বিভিন্ন দুর্যোগে অসামান্য অবদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভাবমুর্তি উজ্জ্বল রাখার স্বীকৃতি স্বরূপ ৩১ স্কোয়াড্রনকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়। একইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিমান বাহিনী স্টেশন শমশের নগরকে পতাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সশস্ত্র বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তা এবং বিমান বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের