দুদকের মামলায় জামিন পেলেন যুবলীগ নেতা আনিসের স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ১৭:৫০আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৭:৫০

আদালত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় যুবলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমি রহমানকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (২৯ নভেম্বর) আসামি সুমি রহমান তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত জামিনের এই আদেশ দেন।
এদিন সুমি রহমানের আইনজীবী শাহিনুর ইসলাম জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের পক্ষে মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আগামী ধার্য তারিখ (২ ডিসেম্বর) পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।
গত বছর ২৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কাজী আনিসুর রহমান এবং তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।
মামলার এজাহারে কাজী আনিসের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী