বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধনধারী শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৫:৩৪

হাইকোর্ট দেশের বেসরকারি কলেজ ও স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর ফলে আপাতত শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
বেশ কিছু রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও মো. সিদ্দিক উল্ল্যাহ মিয়া।
এর আগে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৮ হাজারের বেশি এন্ট্রি লেভেলের শিক্ষক পদ শূন্য আছে বলে তথ্য পাওয়া যায়। যেগুলোর তথ্য গত ফেব্রুয়ারিতে সংগ্রহ করেছিল এনটিআরসিএ। এরপর গত ১০ মাসে শূন্য পদের সংখ্যা আরও কয়েক হাজার বৃদ্ধি পায়।
এদিকে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করার দাবি জানিয়ে আসছেন নিবন্ধিত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় কয়েকটি রিটের শুনানি নিয়ে নিয়োগ কার্যক্রমের ওপর আপাতত নিষেধাজ্ঞা দিলেন হাইকোর্ট।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী