করেছেন সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস। কিন্তু তিনি দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার। গত ১০ বছর ধরে রাজধানীতে এভাবেই চিকিৎসা দিয়েছেন তিনি। কখনও কখনও খারাপ দাঁতের পরিবর্তে রোগীদের ভালো দাঁতেরও চিকিৎসা করেছেন। শুধু তাই নয় অন্য ডেন্টিস্টের বিডিএস সনদের রেজিস্ট্রেশন চুরি করে নিজের নামে ব্যবহার করেছেন। র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের সাজা দিয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে আমিনবাগ মার্কেটের ২য় তলা ‘ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিকে’ অভিযান চালিয়ে এই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাব। তার নাম নুরুসসাফা জাহাঙ্গীর। এছাড়াও ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একটি গোয়েন্দা সংস্থা ও স্বাস্থ্য অধিদফতরের সহযোগিতায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে র্যাব-৩ এর একটি দল অভিযান পরিচালনা করেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
অভিযান শেষে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, নুরুসসাফা জাহাঙ্গীরের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদিত কোনও বিডিএস ডিগ্রি নেই। অন্যের ডিগ্রির রেজিস্ট্রেশন নাম্বার সে চুরি করে তিনি গত ১০ বছর ধরে নিজেকে বিশেষজ্ঞ ডেন্টিস্ট পরিচয় দিয়ে ওরাল ভিউ ডেন্টাল ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তিনি বলেন, নুরুসসাফা জাহাঙ্গীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি অনেকের ভালো দাঁতও তুলে ফেলেছেন। খারাপ দাঁতের চিকিৎসা দিয়ে গিয়ে তিনি এসব কাজ করেছেন। মাত্র এইচএসসি পাস করে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে তিনি এসব বেআইনি কাজ করে আসছিলেন। তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছিলেন। ফলে তার কাছে প্রচুর রোগী আসত। ভুল চিকিৎসার শিকার রোগীদের অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করি আমরা।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান পলাশ কুমার বসু।








