‘কিশোর গ্যাং’ গ্রুপের ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ২২:৫১আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:৫২

ছুরিকাঘাত রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার দুই স্কুলছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে। আহতরা হলো,মো. রাহাত ও রিফাত মিয়া (১৭)। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মধুবাজার মাদ্রাসাগলিতে এ ঘটনাটি ঘটে।
আহত রিফাতের বাবা ইউনুছ ‌জানান, মাদ্রাসাগলিতে একটি চায়ের দোকানে কয়েক বন্ধু মিলে চা খাচ্ছিলো। স্থানীয় এলাকার ১০/১১ জন যুবক ও কিশোর ধারালো চাকু দিয়ে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে রাত আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কী কারণে কেন ঘটনাটি ঘটিয়েছে বলতে পারেনি তারা।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত দুজন জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছে। রিফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক। আহত দুজনই রায়েরবাজার মধুবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। দুজনই রায়েরবাজার সালেহ হক পাবলিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম