ঢাকা আইনজীবী সমিতির এক সদস্য থেকে ২ ঘণ্টা আটক রাখার অভিযোগ বিচারকের অপসারণের দাবিতে আইনজীবীরা বিক্ষোভ করছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার সিএমএম আদালতে এই আন্দোলন করছেন বিক্ষুব্ধ আইনজীবীরা। এসময় তারা সিএমএম আদালতের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং আদালত বর্জন করেন।
জানা গেছে, ঢাকা আইনজীবী সমিতির সদস্য রুবেল আহমেদ ভূঁইয়া ২২ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে মামলা করতে যান। এরপর পেশকারকে জিজ্ঞেস করেন সময় কয়টায় বিচারক এজলাসে আসবেন।
পেশকার বললেন, ‘সাড়ে ১০টায় বিচারক এজলাসে উঠবেন। কিন্তু ১১টার পরেও বিচারক এজলাসে না আসায় এই আইনজীবী পেশকারকে বলেন সঠিক সময় বলবেন। এরপর আদালত এজলাসে আসার পর আমার মামলা শুনানির জন্য ডাক দিলে আমি সামনে যাই। তখন বিচারক আমাকে বলেন, আপনি কোর্টের বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তখন আমি বললাম আমি বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই। এরপর বিচারক আমাকে বললেন, আমি আপনার মামলা শুনবো না। তখন আমাকে পুলিশ ডেকে লকআপে ভেতর দুই ঘণ্টা আটকে রাখে। এই বিষয়ে গতকাল ২২ ডিসেম্বর এই আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের বরাবরে একটি লিখিত আবেদন করেন।








