পদোন্নতি পেয়ে ডিআইজি হচ্ছেন ১১ পুলিশ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২০, ১৫:১৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৫:১৬

পুলিশ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) উপ-সচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সুপারিশপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

পদোন্নতির সুপারিশ প্রাপ্তরা হচ্ছেন খুলনা রেঞ্জের হাবিবুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার আশরাফুজ্জামান, বাসুদেব বনিক, পুলিশ সদর দফতরের এস এম আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, হায়দার আলী খান, মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আজাদ মিয়া, র‍্যাবের বেগম আতিকা ইসলাম।

সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী