রিমান্ড শেষে কারাগারে চীনের দুই নাগরিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৬:৪৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৬:৪৬

রিমান্ড শেষে কারাগারে চীনের দুই নাগরিক রাজধানীর তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নকল সিঙ্গার ও বাটারফ্লাইয়ের সেলাই মেশিনসহ গ্রেফতার চীনের দুই নাগরিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর)শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এদিন আসামিপক্ষের আইনজীবী শাহ আলম জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন হাও জিয়াওপিং ওরফে বব হাও এবং সু উইন
এর আগে গত ২২ ডিসেম্বর বিকালে রাজধানীর তুরাগ থানা এলাকার দিয়াবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থাকে ৫৮৫টি নকল সিঙ্গার সেলাই মেশিন। এছাড়া ১১০০ পিস বাটারফ্লাই সেলাই মেশিনে জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম