ফেসবুক-ইউটিউবে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আইভীর মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৯:১৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০৩:২৪

ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (৪ জানুয়ারি) বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। প্রতিবেদন দাখিলের জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন।

আসামিরা হলেন, প্রদীপ দাস ও খোকন সাহা। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম ঢাকা থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন ইউটিউবার তার ইউটিউব চ্যানেল থেকে সেলিনা হায়াৎ আইভীকে ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করা অভিযোগে মামলাটি দায়ের করেন আইভী। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৭, ২৮, ২৯, ৩১ ও ৩৫ ধারায় অভিযোগ করা হয় বলে জানান এ প্রসিকিউটর।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম