রাজধানীতে সাপের বিষসহ গ্রেফতার পাঁচ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৮

রাজধানীর খিলগাঁও তালতলার বি-ব্লকের একটি বাসায় ৮৫ কোটি টাকার সাপের বিষসহ চোরাচালান চক্রের গ্রেফতার পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে আসামিদের রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ড প্রাপ্ত আসামিরা হলো: শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান। এই দিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন। একই সঙ্গে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, উদ্ধার করা সাপের বিষ ফ্রান্স থেকে ঢাকায় আনা হয়েছিল। যা অন্য কোনও দেশে পাচার করার জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিলো। পাচার চক্রের কাছ থেকে মোট ১২ পাউন্ড সাপের বিষ, ছয়টি টেস্টিং কিট ও আন্তর্জাতিক ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে। বিশেষ গোষ্ঠীর কাছে ব্যাপক চাহিদা থাকায় চক্রটি সাপের বিষ চোরাচালান করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জানা গেছে, এর আগেও বাংলাদেশকে চোরাচালান চক্রটি রুট হিসবে ব্যবহার করেছে। জব্দ করা বিষ তরল, ক্রিস্টাল ও পাউডার আকারে আনা হয়েছিল। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র‌্যাব।

আরও পড়ুন: রাজধানীতে সাপের বিষসহ আটক ৫

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম