বিআরটিএ’র নামে জাল সনদ তৈরি চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৪:৩৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৪:৩৮

রাজধানীর ধানমন্ডি থানা এলাকা থেকে বিআরটিএ’র নামে জাল ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন জাল সনদপত্র তৈরি চক্রের সদস্য মো. নুরুল আলমকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) র‍্যাব ২ এর সহকারী পরিচালক এএসপি মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বুধবার (২০ জানুয়ারি) রাতে ধানমন্ডি আবাসিক এলাকায় ভিআইপি হাট নামক বাড়ির নিচ তলার গার্ডরুম হতে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. নুরুল আলমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। এই সময় তার দখল হতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জাল কাগজপত্র, নকল সিল, জাল লাইসেন্স তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’

এএসপি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম জানায়, বিআরটিএ থেকে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স নবায়ন, ইঞ্জিন পরিবর্তনের আবেদন তৈরি, লাইসেন্সের মালিকানা পরিবর্তন, অথরিটি স্থানান্তর করে দেওয়াসহ বিভিন্ন কাজ করে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেফতার আসামি আরও জানায়, মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে ১৮ হাজার টাকা, প্রাইভেটকার লাইসেন্স করতে এক লাখ ৩৫ হাজার টাকা, রুটপারমিট দুই হাজার টাকা এবং ফিটনেস প্রদান করতে সে দুই হাজার টাকা করে নিতো।’

উদ্ধার জাল সনদপত্র, টাকা ও মোবাইল ফোন গ্রেফতার নুরুল আলম আরও জানায়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সিল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বিভিন্ন জাল কাগজপত্র, লার্নার্স পেপার ইত্যাদি প্রদানের নাম করে সাধারণ জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে সে।

র‍্যাব জানায়, নুরুল আলম পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার কাছ থেকে বিপুল পরিমাণে বিআরটিএ কর্তৃক পুলিশ সুপার বরাবর তদন্ত প্রতিবেদন ফরম, ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম (বিভিন্ন নামীয়), মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন ফরম, ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন ফরম, বিভিন্ন ব্যাংকের মানি রিসিভ, পেশাদার চালকের লাইসেন্সের জন্য আবেদন ফরম, বিআরটিএ বিভিন্ন কর্মকর্তার নকল সিলসহ জালিয়াতের কাজে ব্যবহৃত কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করা হয়েছে। বিআরটিএ এর নামে এমন কোনও কাজ নেই যে সে করতো না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 

/এসএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান