স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা করতো চক্রটি, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৪:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৪:৪৯

স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও মো. নিক্সন মিয়া (৩০)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন বাংলা ট্রিবিউনকে জানান, এটি একটি প্রতারক চক্র।  নিজেদের স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা।  তারা পরস্পর যোগসাজশে গত ১৭ ডিসেম্বর খিলক্ষেত থানা এলাকার লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ণ দেওয়ার নাম করে দুটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।

এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম