খুবির তিন শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত বাতিল চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ১৫:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৫:১২

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত বাতিল চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ওই তিন শিক্ষক হলেন- বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারসহ ১০ জনকে এই নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (৩১ জানুয়ারি) ওই তিন শিক্ষকের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই নোটিশ প্রেরণ করেন। এর আগে ওই তিন শিক্ষককে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বরখাস্ত এবং অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ২৮ জানুয়ারি এই বিষয়ে চিঠি ইস্যু করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

নোটিশে শিক্ষকগণের বিষয়ে আইনি ব্যত্যয়ের অভিযোগ ছাড়াও সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে, বিনা কারণে কোনও প্রমাণ ছাড়াই গুরুদণ্ড প্রদানের অভিযোগ তোলা হয়েছে।

তাই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ওই তিন শিক্ষকের বরখাস্ত ও অপসারণ আদেশ প্রত্যাহার করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এই বিষয়ে প্রতিকার চেয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি