১০ বছর ধরে পলাতক দুই জেএমবি সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৮

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা চার্জশিটভুক্ত পলাতক আসামি। তারা হলো আ. করিম আনোয়ার (৪৯) ও নুর ইসলাম ওরফে নুরনবী ওরফে লিটন (৩৫)।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড আ্যওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম কোতয়ালী থানা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার আসলাম খান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ২১শে জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

এসপি আসলাম খান আরও বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘ দশ বছর ধরে পলাতক ছিলেন। চার্জশিট হওয়ার পর থেকে তারা নিজেদের এলাকা ছেড়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় আত্মগোপন করছিল। তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

/এসএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন