ঢাকার বায়ুদূষণ রোধে হাইকোর্টের তিন নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৮

ঢাকা শহরের বায়ুদূষণ রোধে তিনটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনে যুক্ত হওয়া সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তিন দফা নির্দেশনা হলো:

১. ঢাকা শহরের প্রবেশমুখ- গাবতলী, যাত্রাবাড়ী, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

২.  ঢাকা শহরের রাস্তায় ওপর থেকে পানি ছিটাতে হবে, যেন রাস্তার পাশের ছোটখাটো গাছে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার হয়। ঢাকা সিটি করপোরেশনকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এবং ৩. শহরে পানি ছিটানোর ক্ষেত্রে পানির ঘাটতি তৈরি হলে সিটি করপোরেশনকে তা সরবরাহ করতে হবে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশ পাওয়ার এক মাসের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে হলফনামা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে, পরিবেশ অধিদফতরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে তৌফিক ইনাম টিপু। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

এর আগে ঢাকার বায়ুদূষণ নিয়ে ২০১৯ সালের ২১ জানুয়ারি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে এসব প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দেন। ওই রিটের সঙ্গে আরেকটি সম্পূরক আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সে আবেদনের শুনানি নিয়ে উপরোক্ত নির্দেশনা দেওয়া হলো।

 

/বিআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম