স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রমজান আলীর জামিন আবেদন উত্থপিত হয়নি (নট প্রেস রিজেক্টেড) মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ওই মামলায় হাইকোর্টে আসামির জামিন মেলেনি বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. সাইফুল ইসলাম। অপনদিকে রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

২০১৯ সালের ১৬ জুন  স্কুলে যাওয়ার পথে ওই স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে দুই যুবক। কাউকে ঘটনা জানালে এসিড মারার হুমকি দেওয়া হয় মেয়েটিকে। ওই স্কুলছাত্রী তখন ভয়ে কাউকে কিছু বলেনি। কিন্তু ২৬ জুন আবারও তাকে একই জায়গায় আটকে রেখে ধর্ষণের চেষ্টা চালায় ওই দুই যুবক। তখন ওই ছাত্রী দৌড়ে পালিয়ে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। ঘটনা জানার পর মেয়েটির বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

ওই মামলায় সাইফুল ও রমজান আলী নামে দুই জনকে আসামি করা হয়। পরে একই বছরের জুলাই মাসে সাইফুল বন্দুকযুদ্ধে মারা যায়। এরপর ২০২০ সালের ২৬ আগস্ট গ্রেফতার হয় আসামি রমজান আলী।

এরপর আসামি রমজান আলী নিম্ন আদালতে জামিন আবেদন করে। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে সে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানালে তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করলেন আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান