নদীতে জুয়ার আসর: বিপুল মাদকসহ লঞ্চ জব্দ, গ্রেফতার ৯৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৫১

বুড়িগঙ্গা নদীতে লঞ্চে অভিযান চালিয়ে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের দায়ে ৯৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই অভিযানে র‌্যাব-১০ এর অভিযানে জব্দ করা হয় বিলাসবহুল লঞ্চটি।

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পানগাঁও গোদারাঘাট এলাকায় সদরঘাট হতে চাঁদপুরগামী এমভি রয়েল ক্রুজ-২ নামে বিলাসবহুল লঞ্চটিতে অভিযান চালানো হয়। এই সময় মাদক বিক্রয় ও জুয়া খেলা এবং অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৯ জন নারীসহ মোট ৯৬ জনকে গ্রেফতার করা হয়।

নদীতে জুয়ার আসর: বিপুল মাদকসহ লঞ্চ জব্দ, গ্রেফতার ৯৬ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৫ লিটার দেশী চোলাই মদ, ২ লিটার বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা, দুইটি জি-লুব্রিকেটিং জেল, বিপুল পরিমাণ যৌন উত্তেজক সরঞ্জাম, নগদ তিন লাখ ৫২ হাজার টাকা জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এই অভিযান পরিচালনা করে। র‌্যাবের কয়েকজন সদস্য সাধারণ যাত্রী সেজে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে এম ভি রয়েল ক্রুজ-২ লঞ্চে অবস্থান নেয়। লঞ্চ ছাড়ার পরে লঞ্চে মাদকদ্রব্যের ব্যবহার, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হলে তারা লঞ্চটি থামাতে চেষ্টা করে। লঞ্চের ক্রুরা অসহযোগী মনোভাব প্রকাশ করলে অভিযানের অন্য সদস্যরা দুটি ট্রলারে করে পানগাঁও গোদারাঘাট এলাকায় লঞ্চটিকে আটকাতে সমর্থ হয়।

নদীতে জুয়ার আসর: বিপুল মাদকসহ লঞ্চ জব্দ, গ্রেফতার ৯৬ প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত সোয়েব জানান, ঢাকার ক্যাসিনো ক্লাবগুলো বন্ধ থাকায় এই অসাধু লোকেরা অভিনব উপায়ে নৌবিহারের আড়ালে বিলাসবহুল লঞ্চে এই কার্যকলাপ চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

/আরটি/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের