রাজধানীর খিলগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ফজলে কাদের ওরফে জুয়েল (৩৯)। তার কাছ থেকে চারটি মোবাইল ও নগদ এক লাখ ৯১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জুয়েল পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে ঢাকাসহ রাজধানীর আশেপাশের এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল সে।









