নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবেদন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০১

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন ৫ এপ্রিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা না দেওয়ায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, ‘নুরুল হক নুর গত বছরের ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার ফেসবুক আইডি থেকে যে ভিডিও প্রকাশ করেন, সেখানে তিনি বাদী সম্পর্কে যেভাবে কথা বলেছেন, তা অপমানজনক, মানহানিকর এবং আক্রমণাত্মক।

আসামি ছাত্র অধিকার পরিষদ নামের একটি সংগঠনের নেতা। তার এমন উসকানিমূলক বক্তব্য আক্রমণাত্মক, বিরক্তিকর, অপমানমূলক, অপদস্ত ও সমাজে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে প্রকাশ ও প্রকাশ করে বাদীকে ও তার পরিবার ও সমাজের সঙ্গে শত্রুতা ও ঘৃণা সৃষ্টি করে সমাজে  বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটায়। যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।’

উল্লেখ্য,গত বছরের ১৪ অক্টোবর সুনাম নষ্ট ও মানহানির অভিযোগ করে ঢাবির এক ছাত্রী বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। এর আগে ওই ছাত্রী গত বছরের ২০ ও ২১ সেপ্টেম্বর নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে কোতোয়ালি ও লালবাগ থানায় আরও দুটি মামলা করেন।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম