মানবপাচার মামলার আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৪

মানবপাচারের অভিযোগে দয়ের হওয়া পৃথক চারটি মামলায় মতিউর রহমান নামে এক আসামিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।

আসামির আগাম জামিন আবেদন নাকচ করে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিউল্লাহ হায়দার। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস।

পরে তামান্না ফেরদৌস বলেন, ‘ভূ-মধ্য সাগর পাড়ি দিয়ে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে সিলেটে মামলা করেন এক ভুক্তভোগী। আসামির বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে পৃথক মোট চারটি মামলা রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং গুরুতর অভিযোগ রয়েছে। তবে দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি মঙ্গলবার আগাম জামিন নিতে আসেন। সেই আবেদন খারিজ করে তাকে পুলিশের হাতে তুলে দেন হাইকোর্ট।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান