সীমান্তে ৪৮ কোটি টাকার চোরাচালান পণ্যসহ মাদক জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ২১:২৭আপডেট : ০১ মার্চ ২০২১, ২১:২৭

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে— ৫ লাখ ৭২ হাজার ৪১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৬২ হাজার ৮৭৮ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৬৭৯ বোতল বিদেশি মদ, ৯১৪ ক্যান বিয়ার, ২ হাজার ৬৯ কেজি গাঁজা, ৬ কেজি ৫৩৬ গ্রাম হেরোইন, ৫ হাজার ৫৭৪টি উত্তেজক ইনজেকশন, ৫ হাজার ৬৫৭টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬৫৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৪ লাখ ৭৩ হাজার ৬৮টি অন্যান্য ট্যাবলেট।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, জব্দ করা অন্যান্য চোরাই পণ্যের মধ্যে রয়েছে— ২ কেজি ৪১৬ গ্রাম সোনা, ৬৭ হাজার ৫৩৫টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ২৭টি শাড়ি, ৪৭০টি থ্রিপিস/শার্টপিস, ৮৯৫টি তৈরি পোশাক, ৩ হাজার ৭০৭ ঘনফুট কাঠ, ৭২৯ কেজি চা পাতা, ৩৩ হাজার কেজি কয়লা, ৮টি ট্রাক/কাভার্ডভ্যান, ৭টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬টি পিকআপ, ৮টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৬৬টি মোটরসাইকেল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি পিস্তল, ১টি ওয়ান স্যুটার গান, ১টি পাইপগান, ৪টি বন্দুক এবং ১টি ম্যাগাজিন।
এছাড়া  সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৪ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৯৭ জন বাংলাদেশি নাগরিক ও ৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম