আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে করা রমনা থানার মামলাটি বিচারের জন্য প্রস্তুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৭:১৭আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৭:১৭

শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালান ও স্বর্ণালংকার মজুতের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে। এ জন্য এই মামলাটি বদলির আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্বর সিদ্দিকের আদালত মামলার ‘চার্জশিট দেখিলাম’ বলে তাতে স্বাক্ষর করেন। এরপর মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন। পরে মহানগর দায়রা জজ আদালতে এর বিচার কাজ চলবে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রমনা থানায় অভিযোগপত্র দাখিল করেন সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা। এর মধ্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম