মডেল রোমানাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২১, ১৭:২৩আপডেট : ১২ মার্চ ২০২১, ১৭:২৩

সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় মডেল-অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাসহ (৪০) তিন জনকে  জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

এ মামলায় অন্য  আসামিরা হলেন— রোমানার মা আশরাফিল ইসলাম শেলী (৫৭) এবং তার ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনান (২১)

শুক্রবার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. দুলাল হোসেন আসামিদের হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে আসামিদের আইনজীবী সৈয়দ মো. আকরাম হোসেন এবং অ্যাডভোকেট আবুল বাশার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে  একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ ও তাদের কারাগারে পাঠানোর  নির্দেশ দেন।

এর আগে  বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় মডেল ও অভিনেত্রী রোমানাকে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে,রোমানা ওই প্রবাসীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে তার কাছ থেকে এক কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে এ অভিযোগ এনে মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন রোমানা। ওই প্রবাসী জানান, তার সঙ্গে স্বর্ণার পরিচয় হয় ফেসবুকে। ওই প্রবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।

/এমএইচজে/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের