সিআইডি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৯:২০আপডেট : ২১ মার্চ ২০২১, ১৯:২০

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিআইডির এক কর্মকর্তার ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। হামলার শিকার ওই কর্মকর্তার নাম গাজী মিজানুর রহমান (৫০)। তিনি নারায়ণগঞ্জ জেলা সিআইডি কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় ওই কর্মকর্তার বাসার কেয়ারটেকার গোলাম মোস্তফাও আহত হয়েছেন। রবিবার (২১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটেছে।

মিজানুর রহমান ও মোস্তফাকে আহত আবস্থায়  উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা সিআইডি কর্মকর্তার সরকারি অস্ত্র ও ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে গেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা হাসপাতালে লোক পাঠিয়েছি আহত পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলতে। এছাড়া ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সিআইডি কর্মকর্তার বাসার কেয়ারটেকার গোলাম মোস্তফা জানান, বছিলায় তার মালিকের চার কাঠার একটি প্লট রয়েছে। সেখানে একটি কক্ষ রয়েছে। আরও একটি কক্ষ তৈরির কাজ চলছিল। তিনি এসব দেখাশোনা করেন। রবিবার দুপুরে সিআইডি কর্মকর্তা গাজী মিজানুর রহমান তার বাসার নির্মাণ কাজ দেখতে যান। এসময় পাশের আমিন-মোমিন হাউজিং কোম্পানির সন্ত্রাসী শাহ আলম, জামিলসহ ৭/৮ জন পুলিশ কর্মকর্তা মিজানুরের ওপর হামলা করে। সন্ত্রাসীরা লাঠিসোটা ও রড দিয়ে তাকে পেটাতে থাকে। মোস্তফা  ঠেকাতে গেলে  তিনিও  আহত  হন। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় শ্রমিকদের মজুরির জন্য রাখা প্রায় ২৫ হাজার টাকা নিয়ে যায় বলে জানান মোস্তফা।

/এআইবি/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের