বিমানবন্দরে নেমেই গ্রেফতার পি কে হালদারের সহযোগী শুভ্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৩:৫০আপডেট : ২২ মার্চ ২০২১, ১৬:২৩

ছিলেন যুক্তরাষ্ট্রে। দেশে ফিরেছেন সোমবার (২২ মার্চ) ভোরে। কিন্তু বিমানবন্দর থেকে তার আর বাড়ি ফেরা হয়নি। তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি হলেন কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের জন্য অভিযুক্ত আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের অন্যতম সহযোগী শুভ্রা রানী দাশ। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, পি কে হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড থেকে পাঁচটি কাগুজে প্রতিষ্ঠান প্রায় ৪৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। এরমধ্যে ওয়াকামা লিমিটেড ঋণের নামে তুলে আত্মসাৎ করে প্রায় ৮৭ কোটি ৬০ লাখ টাকা। এই পাঁচটি কাগুজে প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ ইন্টারন্যাশনাল লিজিংয়ের কয়েকজন পরিচালক এবং পি কে হালদারকে আসামি করে গতকাল রবিবার (২১ মার্চ) পাঁচটি পৃথক মামলা দায়ের করে দুদক। এরমধ্যে একটি মামলার (নম্বর ১৩) আসামি হলেন শুভ্রা রানী দাশ। তিনি ওয়াকামা লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র আরও জানায়, বিদেশ থেকে শুভ্রা রানীর দেশে আসার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুদক। তাদের একটি টিম সকালে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবস্থান নেয়। পরে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেই তাকে গ্রেফতার করা হয়। দুদকের এক কর্মকর্তা জানান, তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

/এনএল/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান