সাংবাদিক নিয়োগের নামে টাকা আত্মসাৎ করতো ওরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ২০:৩৪আপডেট : ২২ মার্চ ২০২১, ২০:৩৮

রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল থেকে ১০ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সংঘবদ্ধ ওই চক্র অনলাইনভিত্তিক একটি ভুয়া টিভি চ্যানেলের নামে দেশব্যাপী প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণা করে আসছিল বলে দাবি করেছে র‌্যাব-৪।

সোমবার (২৪ মার্চ) ভোররাতে রাজধানীর হাতিরঝিল ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪। র‌্যাব ৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বিএসটিভি নিউজ ২৪’ নামে একটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলের জন্য বিভিন্ন জেলা ও এলাকায় প্রতিনিধি নিয়োগের কথা বলে চক্রটি বেকার যুবকদের কাছ থেকে টাকা আত্মসাৎ করতো। 

গ্রেফতার দশজন হলো- শাহীন খান (৫০), নূর হোসেন ওরফে নুরুল ইসলাম নাহিদ (৩৭),  রিয়াদ মাহমুদ (২৪),  রিমন পারভেজ (২৬),  জয়নুল আবেদীন (৫৫), আকবর হোসেন (৩৯), রাজিব হোসেন, (৩৯), রায়হান পারভেজ (২১), ইমরুল কাইয়েচ ওরফে ফয়েজ (২৫) ও আইয়ুব খান (৩০)। এসময় তাদের কাছ থেকে ক্যামেরা, কম্পিউটার, ভিজিটিং কার্ড ও ব্যানার উদ্ধার করা হয়।

সাংবাদিক নিয়োগের নামে টাকা আত্মসাৎ করতো ওরা

র‌্যাব জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন অবৈধভাবে অনুমোদনহীন অনলাইনভিত্তিক ভুয়া স্যাটেলাইট টিভি চ্যানেল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ এর মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকারদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিল।

চক্রের সদস্যরা নিজেরা বিভিন্ন দামি ব্র্যান্ডের গাড়িতে ফটোশপের মাধ্যমে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ চ্যানেলের লোগো বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টার নিয়োগের চটকদার বিজ্ঞাপন প্রচার করে আসছিল। ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি ১৫-২৫ হাজার টাকা হাতিয়ে নিতো তারা। এ কাজে মাঠ-পর্যায়েও তাদের সহযোগীরাও কাজ করতো।

গ্রেফতারকৃত চক্রের মূলহোতা শাহিন খান (৫০) এসএসসি পাস। ২০০৩ সালে মতিঝিল এলাকায় ট্রাভেল এজেন্সি ব্যবসার পাশাপাশি বেবি ফুডস-এর পরিবেশক হিসেবেও কাজ করে। এ ছাড়াও শাহিন বিদেশে লোক পাঠানোর উদ্দেশ্যে প্রায় ১২টি দেশে ভ্রমণ করেছে।

ভুয়া এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন শাহিন খান, পরিচালক নুর হোসেন নাহিদ। চাকরির প্রলোভন দেখিয়ে দুজনে সমানতালে চালাতো প্রতারণা।

নূর হোসেন ওরফে নুরুল ইসলাম নাহিদ (৩৭) শরীয়তপুরে এসএসসি পর্যন্ত পড়ালেখা করে। ২০০৯ সালে আরব আমিরাতে যায়। সেখান থেকে দেশে ফিরে কাতারে গাড়ি চালাতে যায়। ২০১৬ সালে দেশে ফিরে আসে। দীর্ঘদিন প্রবাসে থাকায় হিন্দি, ইংরেজি ও আরবি ভালোভাবে রপ্ত করে। দেশে ফিরে ‘চাঁদের আলো সমবায় সমিতি’ নামে একটি এনজিও প্রতিষ্ঠা তৈরি করে সে।

 

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম