বিএনপি নেতা দুলুর মামলা স্থগিতের বিষয়ে শুনানি ১ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২১, ১২:৫৯আপডেট : ২৮ মার্চ ২০২১, ১২:৫৯

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চাওয়া রাজশাহী বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আবেদনের ওপর আগামী ১ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

রবিবার (২৮ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুলুর পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ আলী।

এর আগে ২০০৭ সালে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৯ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা অর্জনের অভিযোগে আদাবর থানায় মামলা দায়ের করে দুদক। এ মামলায় একই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। পরে সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।

এরপর ২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। সে আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে এ মামলায় বিচারিক আদালতে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। মামলাটি স্থগিত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন দুলু। তবে সে আবেদন খারিজ হয়ে গেলে তিনি হাইকোর্টে আবেদন জানান।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান