বাংলাদেশিকে হত্যার দায়ে সৌদি নাগরিকের মৃত্যুদণ্ডের রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৮:৩০আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৮:৫৪

সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীকে হত্যার অভিযোগে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন সে দেশের আদালত।

সোমবার (২৯ মার্চ) সৌদিতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের জুন মাসে সৌদি আরবের দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বাদানুবাদ হয়। একপর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর মারা যান। গুলি করার পর উমর পালিয়ে যান। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটকের পর বিচারের সম্মুখীন করে।

সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করে।

নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার ছেলে। 

 

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান