রাজধানীতে দুই মাদ্রাসায় অভিযান, ছয় শতাধিক চাকু উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ২২:১২আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২২:১৪

রাজধানীর চকবাজারে দুটি মাদ্রাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাকু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইসলামবাগের লালবাগ শাহী মসজিদ ও পোস্তা জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে ছয় শতাধিক চাকু ছোড়া উদ্ধার করা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (চকবাজার) কুদরত ই খোদা।

তিনি বলেন, বর্তমানে ধর্মীয় সংগঠনগুলোর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। যার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মাদ্রাসাগুলোতে বিপুল পরিমাণ চাকু-ছোড়া মজুত রয়েছে। অভিযান চালিয়ে পোস্তার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে ১৭৩টি ও লালবাগ শাহী মসজিদ থেকে ৪২৭টি ছোট বড় চাকু ছোড়া।

তিনি আরও বলেন, শুক্রবার তাদের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি ঘিরে মাদ্রাসাটি থেকে নাশকতা চালানো হতে পারে বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। উদ্ধার করা চাকুগুলো এখন পুলিশ হেফাজতে থাকবে। প্রয়োজন হলে কোরবানির ঈদের সময় সেগুলো ফেরত দেওয়া হবে। এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।

তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, চাকুগুলো কোরবানির ঈদে ব্যবহৃত হয়।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন