হেফাজতের নায়েবে আমির আহমদ আবদুল কাদের গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৯:০৩আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২০:১৩

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি তেজগাঁও বিভাগ। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি দল পশ্চিম আগারগাঁওয়ের বাসা থেকে আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে সাম্প্রতিক হেফাজতের নাশকতা এবং ২০১৩ সালের ৫ মে'র সময় নাশকতায় সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, আহমদ আবুদল কাদের হেফাজতে ইসলামের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একসময় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

ড. আহমদ আব্দুল কাদেরের ছেলে নাফিজ কাদেরি বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, সন্ধ্যার দিকে ডিবি পুলিশের লোকজন তার বাবাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

উল্লেখ্য, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এর আগে হেফাজতে ইসলামের ১৪ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে। এর মধ্যে আলোচিত-সমালোচিত হেফাজত নেতা মামুনুল হকও রয়েছেন। শনিবার দুপুরে অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মাধ্যমে দেশকে আফগানিস্তান বা পাকিস্তানের মতো দেশ গড়তে চেয়েছিলেন। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। একইসঙ্গে হেফাজতের নেতাদের যারা নাশকতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলবে বলেও জানান তিনি।

/এসটিএস/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম