এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে বাধা নেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ মে ২০২১, ১৬:০৫আপডেট : ০২ মে ২০২১, ১৬:৫৪

করোনায় লকডাউনের মাঝে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন কেন বন্ধ করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নির্ধারিত তারিখে ওই নির্বাচন অনুষ্ঠানে আর কোনও বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (২ মে) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এফবিসিসিআই’র নির্বাচন বোর্ডের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম। অন্যদিকে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও ব্যারিস্টার এইচএম সানজিদ সিদ্দিকী।

এর আগে গত ২০ এপ্রিল এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচন কেন বন্ধ করার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, নির্বাচন প্রক্রিয়া বন্ধে জারি করা রুল প্রত্যাহার করতে এফবিসিসিআই’র নির্বাচনি বোর্ড ও এফবিসিসিআই প্রেসিডেন্টের পক্ষে আজ হাইকোর্টে আবেদন করেছিলাম। আদালত শুনানি নিয়ে রুল খারিজ করে দিয়েছেন। ফলে এফবিসিসিআই’র নির্বাচন অনুষ্ঠানে বাধা রইলো না।

প্রসঙ্গত, এর আগে করোনার মাঝে নির্বাচন বন্ধে গত ১৪ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কিন্তু সে আবেদনের কোনও জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ভোটার আমির উদ্দিন বিপুল। সে রিটের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

আগামী ৫ মে এফবিসিসিআই’র ২০২১-২০২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য দিন ধার্য রয়েছে।

 

/বিআই/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম